Want to find something....

Monday, April 15, 2013

বিনোদনের উৎস!!

আমি পাবলিক বাসের একজন নিয়মিত যাত্রী। আমি চিন্তা করে দেখলাম এই বাসে যাত্রীরা যে সব সুযোগ সুবিধা পায় তা অন্য বাসে তো পায়ই না আমার মনে হয় প্লেনের যাত্রীরাও এ সব সুযোগ সুবিধা পায় না। কেন? 
কারণগুলা বলি-

প্রথমত, যদিও বাসে সিট পাওয়া যায় না তারপরও আপনি বাসের পিছনে দৌড়াবেন এমনকি বসার জন্য কোন সিট না থাকলেও। 

দ্বিতীয়ত, বাসে উঠার পর আপনার মধ্যে যে জ্ঞানের অভাব থাকবে তা দূর হয়ে যাবে। কারন আপনাকে সুলভ মূল্যে সরবরাহ করা হবে বই। যে বই পড়লে আপনি জানতে পারবেন…......(অনেক কিছু)।


তৃতীয়ত, ক্ষুধার্ত আপনি খাবারের অভাববোধ করবেন না। কারন আপনি পাচ্ছেন পপকন, তিলের খাজা, চকলেট, আচার ইত্যাদি।

চতুর্থত, এই বাসে উঠলে আপনার স্বাস্থ্য নিয়ে কোন চিন্তা করতে হবে না। কারন আপনি খেতে পারবেন শসা এবং গাজর।

পঞ্চমত, এই বাসে আপনি করতে পারবেন শপিং। আপনার যাবতীয় জিনিস যেমন রুমাল, মাস্ক ইত্যাদি পাবেন হাতের কাছেই।

ষষ্ঠত, আপনি যদি দানশীল হন তাহলে প্রান খুলে দান করতে পারবেন।

সপ্তমত, আপনি এই বাসে বসে সারা দুনিয়ার খবর রাখতে পারবেন মানে পেপার পড়তে পারবেন। সেই সাথে আলোচনা অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন।

অষ্টমত, নিতান্তই যদি আপনার ঝগড়া করার ইচ্ছা থাকে তাহলে আপনি কন্ডাক্টরের সাথে ঝগড়া করতে পারবেন ভাড়া নিয়ে।

নবমত, আপনার কাব্যিক প্রতিভা বিকশিত হতে পারে। যদি আপনার পাশে এসে বসে কোন সুন্দরী আপু বা ভাইয়া।

দশমত(এবং অতি গুরুত্বপূর্ণ), এই বাসে আপনার কোন দিন বিনোদনের অভাব হবে না। কারন আপনি এখানে দেখতে পারবেন কন্ডাকটর সহিত যাত্রীর/ যাত্রীর সহিত কন্ডাকটর এর ঝগড়ার লাইভ টেলিকাস্ট। আবার চ্যানেল পছন্দ না হলে সমস্যা নাই। রিমোট তো আপনার হাতে। আপনি শুনতে পারবেন রেডিও, মানে পাশে বসা ব্যক্তির ফোনালাপ অথবা সামনে বা পিছনের সীটে বসা ব্যক্তির রাজনৈতিক বা ঘরোয়া আলাপ। কিংবা দেখতে পারবেন জিওগ্রাফি চ্যানেল, মানে বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য।

এক কথায় জীবন ধারণের প্রয়োজনীয় সব উপকরণই আপনি এখানে পাবেন।
............

পুনশ্চঃ আপনি কিভাবে রিমোট ব্যাবহার করবেন সেটা আপনার ইচ্ছা।

No comments:

Post a Comment